বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

শিল্পকারখানা পুনরায় চালুর ঋণ সুবিধায় সাড়া মিলছে না

শিল্পকারখানা পুনরায় চালুর জন্য ঋণ সুবিধায় সাড়া মিলছে না, বিতরণ হয়েছে মাত্র ৫ হাজার ৬৭৫ কোটি টাকা।

শিল্পকারখানা পুনরায় চালুর ঋণ সুবিধায় সাড়া মিলছে না

বাংলাদেশে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর জন্য সরকার ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় এখন পর্যন্ত ঋণ বিতরণ হয়েছে মাত্র ৫ হাজার ৬৭৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে বরাদ্দকৃত ৫ হাজার কোটি টাকার মধ্যে বিতরণ হয়েছে ৩ হাজার ৯০০ কোটি টাকা। কটেজ ও মাইক্রো শিল্প খাতে ৫ হাজার কোটি টাকার বিপরীতে বিতরণ হয়েছে ১ হাজার ২৫০ কোটি টাকা।

অন্যদিকে, সৃজনশীল অর্থনীতি গঠনের স্কিমে বরাদ্দের পুরো ৫০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। স্টার্টআপ ফান্ডে ৫০০ কোটি টাকার বিপরীতে দেওয়া হয়েছে ২৫ কোটি ৫০ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, খেলাপিমুক্ত হয়ে ব্যাংকের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে বন্ধ কারখানাগুলো প্রণোদনা স্কিমে ঋণের জন্য আবেদন করতে পারবে। তবে বর্তমানে ঋণ সুবিধায় সাড়া মিলছে না বলে জানা গেছে।

বিজ্ঞাপন