বাংলাদেশের ব্যাংক খাত বর্তমানে খেলাপি ঋণের ভারে জর্জরিত। ঋণ আদায়ে নানা সুবিধা প্রদান করেও তেমন অগ্রগতি দেখা যায়নি।
ঋণ জালিয়াতি, দুর্বল তদারকি এবং আদায় বিলম্বের কারণে খেলাপি ঋণ বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪শ' ৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি।