রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
অর্থনীতি

জুনে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে

জুন প্রান্তিকে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে, যা মোট ঋণের ৩২.৭৮%।

জুনে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন প্রান্তিকে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ আবারও বৃদ্ধি পেয়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এটি মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।

চলতি বছরের প্রথম ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৪৯ হাজার ৩৩৮ কোটি টাকা। ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ কমাতে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করলেও, এর দৃশ্যমান প্রভাব এখনও দেখা যাচ্ছে না। জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যাংকিং খাতের আর্থিক স্থিতিশীলতা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ডাউন পেমেন্ট যথাসময়ে দিতে না পারার কারণে নীতিগতভাবে রিশিডিউল কিছু ব্যাংকে পাস হলেও কার্যকর করার সময় গ্রাহক সম্পূর্ণ ডাউন পেমেন্ট জমা দিতে না পারার কারণে রিশিডিউল কার্যক্রমে বিলম্ব হচ্ছে। এ কারণে আমরা এখনও খেলাপি ঋণ কমানোর ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাচ্ছি না।’

বিজ্ঞাপন