বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকায় পৌঁছেছে

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ৫ টাকা বৃদ্ধি।

বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকায় পৌঁছেছে

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের দাম ১৯৯ টাকার তুলনায় ৫ টাকা বৃদ্ধি পেয়েছে।

বুধবার দুপুরে সচিবালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়। বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান জানান, এই নতুন দাম অনুযায়ী এখন থেকে বাজারে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে।

তিনি বলেন, "বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয়, পরিবহন খরচ বৃদ্ধি এবং দেশের বাজারে ভোজ্যতেলের বর্তমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।"

এদিকে, পাম অয়েলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। চলতি বছরের ২৬ এপ্রিল দেশজুড়ে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল, তখন প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন