বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

জ্বালানি সংকটের কারণ আমদানি নির্ভরতা, জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানালেন, আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে।

জ্বালানি সংকটের কারণ আমদানি নির্ভরতা, জানালেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে বুধবার (২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, স্বৈরাচারের সময় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কার্যক্রমে অচল হয়ে পড়েছিল। এর ফলে গ্যাস অনুসন্ধান না করে আমদানি নির্ভরতার কারণে দেশে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ৩০টি কুপ খননের উদ্যোগ নিয়েছে এবং বর্তমানে আরও ৭টি কুপ খননের কাজ চলছে। গ্যাসের উৎস অনুসন্ধানে সার্ভে পরিচালনার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, বাপেক্সকে শক্তিশালী করার লক্ষ্যে দুইটি নতুন রিগ ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া, অফশোর ও অনশোর গ্যাস অনুসন্ধানের কার্যক্রমও অব্যাহত আছে।

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোমে গভীর সমুদ্রে ভাসমান এলএনজি স্টেশন স্থাপনের লক্ষ্যে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভাসমান এলএনজি স্টেশন স্থাপন হলে জ্বালানি সংকট কমে আসবে।

বিজ্ঞাপন