রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

কাতার থেকে এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, বাংলাদেশও আক্রান্ত

কাতার এনার্জি এলএনজি সরবরাহ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে, বাংলাদেশও আক্রান্ত।

কাতার থেকে এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, বাংলাদেশও আক্রান্ত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে নিরাপত্তা উদ্বেগের কারণে কাতার এনার্জি এলএনজি সরবরাহ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে। এই সিদ্ধান্তের ফলে ইউরোপ ও এশিয়ার একাধিক ক্রেতা দেশের কাছে এলএনজি সরবরাহ বন্ধ থাকবে।

এশিয়ার মধ্যে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও এই সংকটের শিকার হয়েছে। কাতার এনার্জি জানিয়েছে, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারির মতো অপ্রত্যাশিত পরিস্থিতিতে ‘ফোর্স মেজার’ এর আওতায় চুক্তি পালনের বাধ্যবাধকতা থেকে সাময়িক অব্যাহতি নেওয়া হচ্ছে।

ব্লুমবার্গ ও রয়টার্সের তথ্য অনুযায়ী, কাতারভিত্তিক সংবাদমাধ্যম দোহা নিউজ জানায়, বাংলাদেশের জন্য এলএনজি সরবরাহের ফোর্স মেজারের মেয়াদ সেপ্টেম্বরের পরও বৃদ্ধি করা হয়েছে।

এদিকে, পাকিস্তানকে গত সপ্তাহে জানানো হয়েছে যে, এলএনজি কার্গো বাতিলের সিদ্ধান্ত অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। ইউরোপেরও কয়েকটি ক্রেতা দেশকে একই ধরনের নোটিশ দেওয়া হয়েছে বলে জানা যায়।

বিজ্ঞাপন