রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
জাতীয়

পাকিস্তানের সঙ্গে নিত্যপণ্য বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নতুন বাণিজ্য সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

পাকিস্তানের সঙ্গে নিত্যপণ্য বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) বাণিজ্য সহযোগিতার নতুন সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুই দেশ নিত্যপ্রয়োজনীয় পণ্য, কৃষিপণ্য ও কৃষি উপকরণ আমদানি-রপ্তানি করতে পারবে।

আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে হাইকমিশনার ইমরান হায়দার এতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডালসহ বিভিন্ন পণ্যের আমদানি ও রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। তবে, এটি কোনো চূড়ান্ত চুক্তি নয়; নির্দিষ্ট পণ্য সংগ্রহ করতে হলে লিখিত প্রস্তাব দিতে হবে।

বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানান, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি সম্পর্ক গড়ে উঠবে। তিনি আশা প্রকাশ করেন, এটি উভয় দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণে সহায়তা করবে।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, পাকিস্তানে বিভিন্ন কৃষিপণ্যের উদ্বৃত্ত মজুত রয়েছে এবং বাংলাদেশে এসব পণ্য সরবরাহে তারা প্রস্তুত।

টিসিবির চেয়ারম্যান বলেন, এই সমঝোতা স্মারক বাস্তব বাণিজ্যিক ফলাফলে রূপান্তরিত হবে। এটি দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির পাশাপাশি সহযোগিতার সুযোগ তৈরি করবে।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের দিন থেকে পাঁচ বছর কার্যকর থাকবে এবং বাতিলের উদ্যোগ না নিলে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে।

বিজ্ঞাপন