রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
জাতীয়

চা শ্রমিকদের স্বার্থ রক্ষা ও শিল্প উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি

চা শ্রমিকদের স্বার্থ রক্ষা ও শিল্প উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি।

চা শ্রমিকদের স্বার্থ রক্ষা ও শিল্প উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি

চা শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং দেশের চা শিল্পের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, ভারত থেকে নিম্নমানের চা পাতা অবৈধভাবে দেশে প্রবেশের বিষয়টিও নজরদারির আওতায় আনা হবে।

আজ রোববার সকালে সিলেটের কুমারপাড়ায় মন্ত্রীর বাসভবনে চা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি রাজু গোয়ালার সাথে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, "দেশের চা শিল্পকে এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের ন্যায্য স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।"

নবনির্বাচিত সভাপতি রাজু গোয়ালা চা শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "শ্রমিকদের আস্থা ও ভালোবাসায় আমি এ দায়িত্ব পেয়েছি। তাদের অধিকার, স্বার্থ ও কল্যাণ নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করব।"

রাজু গোয়ালা চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি-দাওয়া পূরণ এবং দেশের চা শিল্পের সুরক্ষায় শ্রমিক ইউনিয়ন সরকারের সহযোগিতা করবে বলেও প্রত্যাশা করেন।

গতকাল শনিবার, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ আট বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে দেশের পাঁচ জেলার ২০টি উপজেলায় ২৩০টি চা বাগানের কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

বিজ্ঞাপন