বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সরকার বিরোধী দলকে নির্বাচন বর্জনের দিকে ঠেলে দিচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিচ্ছে না।

সরকার বিরোধী দলকে নির্বাচন বর্জনের দিকে ঠেলে দিচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

মাগুরার স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনকে কেন্দ্র করে সরকার বিরোধী দলকে নির্বাচন বর্জনের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বুধবার (১৬ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিচ্ছে না এবং স্থানীয় সরকারের প্রতিটি জায়গায় দলীয়করনের মাধ্যমে নিজেদের দলের লোকদের বসিয়েছে। এই পরিস্থিতিতে তিনি আটটি দাবি তুলে ধরেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে বিলম্বিত করার কোনো অজুহাত গ্রহণ করা হবে না। সকল প্রার্থীর জন্য সময় সুযোগ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান।

বিজ্ঞাপন