সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অনেকেই বজ্রপাতে পাবনায় ৬ জনের মৃত্যু, আহত ৩ বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা, বিপুল ক্ষতি
রাজনীতি

অপরাধীদের জামিন ঠেকাতে নতুন আইন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধীদের জামিন ঠেকাতে নতুন আইন প্রয়োজন বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অপরাধীদের জামিন ঠেকাতে নতুন আইন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধীদের দ্রুত জামিন ঠেকাতে নতুন আইন প্রয়োজন বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব ডিজিটালাইজড হচ্ছে এবং এর ফলে অপরাধের ধরনেও পরিবর্তন এসেছে। সাইবার স্পেসে অপরাধ বাড়ছে, যা নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদকের সংশ্লিষ্টতা রয়েছে। অপরাধকে শুধুমাত্র একটি ঘটনা হিসেবে দেখা উচিত নয়, বরং এর নেপথ্যে কী কারণ রয়েছে তা বিশ্লেষণ করা দরকার।

তিনি জানান, সময়ের সাথে সমাজের চাহিদা অনুযায়ী অপরাধ দমনে আইনের পরিবর্তন করা জরুরি। স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন যে, পুলিশ বাহিনীকে আধুনিক করতে সাইবার ল্যাব গঠনসহ নানাবিধ পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন