শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ড. আসিফ নজরুল

ড. আসিফ নজরুল বলেছেন, অপরাধী যেই দলের হোক, সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ড. আসিফ নজরুল

সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সরকারকে অপরাধী যেই দলের হোক না কেন, কঠোর ব্যবস্থা নিতে হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল উল্লেখ করেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে এবং মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাট গুরুতর ফৌজদারি অপরাধ।

তিনি বলেন, এসব কর্মকাণ্ড শুধু অপরাধের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং রাষ্ট্রের আইন ও কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ড. নজরুল আরও বলেন, সরকারের উচিত এসব অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেফতার করা, শুধু মাঠের ফুট সোলজারদের নয়, বরং নেপথ্যে যারা রয়েছেন তাদেরও আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, অপরাধ প্রতিরোধে ব্যর্থতার পেছনে কিছু বাস্তব সীমাবদ্ধতা থাকতে পারে, তবে অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীকে শনাক্ত, গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে ব্যর্থতার কোনো অজুহাত থাকতে পারে না।

এ ধরনের গুরুতর অপরাধ সরকারের জন্য একটি স্পষ্ট ওয়েক-আপ কল হিসেবে কাজ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন