রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের সুষ্ঠু ভোটের জন্য প্রস্তুতি সম্পন্ন

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের সুষ্ঠু ভোটের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের সুষ্ঠু ভোটের জন্য প্রস্তুতি সম্পন্ন

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সেল পরিদর্শনকালে এ কথা জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। সিইসি উল্লেখ করেন, সংসদ নির্বাচনে যেভাবে কাজ করেছে, ঠিক একইভাবে ঠাকুরগাঁও-১ এর উপনির্বাচনে মনিটরিং সেল কাজ করবে।

নির্বাচনী মাঠের পরিবেশ ভালো রয়েছে বলেও জানান তিনি। পরবর্তীতে উপনির্বাচন নিয়ে আলোচনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠক করেন কমিশন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। আগামী ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর ভোটগ্রহণ আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন