নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনে দ্রুত উপ-নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শনিবার ইসির পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুক্রবার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংসদ সচিবালয় নির্বাচন কমিশন সচিবালয়ে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর উপ-নির্বাচনের আয়োজন করবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ‘যেহেতু আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে, আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব। ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।’