চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ আজ সোমবার দুপুরে ইসি সচিবালয়ে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, দেশব্যাপী স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন ৩ থেকে ৯ ধাপে সম্পন্ন হতে পারে। উপজেলা ভিত্তিক হিসাব ধরে প্রতিটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।
এছাড়া, স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনে পোস্টারের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রস্তাবিত বিধিমালায় সংসদ নির্বাচনের আচরণবিধিকে প্রাধান্য দেওয়া হয়েছে।
আখতার আহমেদ আরও জানান, শিগগিরই আচরণবিধি চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। আজ সকালে স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড ইস্যু নিয়ে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাবনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।