শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, শপথ শনিবার

আজ অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। নতুন রাষ্ট্রপতির শপথ হবে শনিবার।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, শপথ শনিবার

আজ অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ৩৫ বছরের মধ্যে এই প্রথম রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকে ঐতিহাসিক বলছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার দুপুরে সার্বিক প্রস্তুতি বিষয়ে ব্রিফিংয়ে সিইসি জানান, নির্বাচনের ফলাফলের গেজেট ভোটের দিনই প্রকাশ করা হবে। নতুন রাষ্ট্রপতির শপথ ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ। ভোটগ্রহণের সময় দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে চলবে।

সিইসি জানান, ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি বলেন, “আমাদের প্রস্তুতির মধ্যে কোনো ঘাটতি নেই। আমাদের বিশ্বাস, সুন্দর একটা নির্বাচন সম্পন্ন করতে পারব।”

নির্বাচনী বিধিমালা অনুযায়ী ভোটের দিন কোন প্রার্থী প্রচার-প্রচারণা চালাতে পারবেন না। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিক গণনা শেষে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

সিইসি আরও জানান, ভোটগ্রহণ শেষে প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা, বাতিল বা নষ্ট ভোটের সংখ্যা বিস্তারিত ঘোষণা করা হবে। নির্বাচনের মাধ্যমে কমিশন আরও একটি ভালো নির্বাচন উপহার দিতে প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন