বাংলাদেশে ৩৫ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। জাতীয় সংসদ ভবনে ৩৪৯ সংসদ সদস্য ভোট দেবেন।
নির্বাচনে অংশগ্রহণকারী এমপিদের মধ্যে ২৪৭ জন বিএনপির, ৭৬ জন জামায়াতের এবং ১২ জন স্বতন্ত্র ও অন্যান্য দলের সদস্য রয়েছেন। তারা প্রকাশ্য ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।
প্রার্থী হিসেবে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী জোটের অলি আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতিদ্বন্দ্বিতার এই নির্বাচন রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।
নির্বাচনে ব্যবহৃত ব্যালটের রং হবে সাদা-কালো। কমিশনের ২০ জন সহায়ক কর্মকর্তা নির্বাচনের কাজে দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা ও গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
নতুন রাষ্ট্রপতি আগামী শুক্রবার শপথ নেবেন। ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে দেশের বিভিন্ন মহলে কৌতূহল বিরাজ করছে।