শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে

রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বলে জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে

রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সভাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

নুরুল ইসলাম মনি সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন শুরুর ৫ মিনিট আগে থেকে এবং ফলাফল ঘোষণা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হবে।

তিনি বলেন, সরকার ও বিরোধী দল একসঙ্গে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে চায়।

বিজ্ঞাপন