মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে হবে: হামিদুর রহমান আযাদ

গণতান্ত্রিক চর্চা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্ভব নয় বলে মন্তব্য করেন হামিদুর রহমান আযাদ।

গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে হবে: হামিদুর রহমান আযাদ

গণতান্ত্রিক চর্চা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আজ সোমবার নির্বাচন কমিশনে (ইসি) ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘গণতান্ত্রিক ধারার সুস্থ চর্চা ফিরিয়ে আনতে হবে। গণভোট বাস্তবায়ন হলে গণতন্ত্রের সঠিক প্রতিফলন ঘটতো।’ তিনি আরও বলেন, ‘জয় পরাজয় বিষয় নয়। গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতেই ১১ দলীয় জোট রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে।’

জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারতেন বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, ১১ দলীয় ঐক্য গতকাল রাষ্ট্রপতি পদে কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করেছে। আজ তারা ইসিতে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বিজ্ঞাপন