বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু
রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি করেছে ১১ দলীয় ঐক্য।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। নির্বাচনে অনিয়মের অভিযোগে ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ভোটের পরিবেশ নিশ্চিত করতে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন জোটের নেতারা।

১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে নেতারা জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "ঠাকুরগাঁওয়ের নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা রয়েছে।" তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হচ্ছে। ভোটাররা ভোট দিলেও ভোট গণনা সঠিকভাবে হবে কি না, তা নিয়ে সন্দিহান ১১ দলীয় ঐক্য।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, "নির্বাচনের পরিবেশ সন্তোষজনক না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।" তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আইনি ব্যবস্থা এবং ইউএনওর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কার কথা উল্লেখ করে বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়েন জরুরি। আগামীকালের নির্বাচন কমিশনের জন্য বড় পরীক্ষা বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন