শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

৭০ অনুচ্ছেদের কারণে এমপিরা ভোট দিতে পারেনি: অলি আহমদ

অলি আহমদ অভিযোগ করেছেন, ৭০ অনুচ্ছেদের কারণে এমপিরা ভোট দিতে পারেনি।

৭০ অনুচ্ছেদের কারণে এমপিরা ভোট দিতে পারেনি: অলি আহমদ

বিএনপির ৩১ দফায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ার কথা থাকলেও, তা বহাল থাকায় সংসদ সদস্যরা ইচ্ছামতো ভোট দিতে পারেনি বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। বুধবার (২০ আগস্ট) রাজধানীর মহাখালীতে নিজ বাসভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

অলি আহমদ দাবি করেন, বিভিন্ন জরিপে জনগণ রাষ্ট্রপতি কাকে চান সে বিষয়ে মতামত প্রদান করেছেন, যেখানে তাকে ৬৮ শতাংশ জনগণ ভোট দিয়েছে। তিনি বলেন, "সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা না হলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না।"

এ সময় তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ১১ দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দেশবাসীকে সাথে নিয়ে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার আহ্বান জানান।

বিজ্ঞাপন