বিএনপির ৩১ দফায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ার কথা থাকলেও তা বহাল থাকায় সংসদ সদস্যরা ইচ্ছামতো ভোট দিতে পারেনি বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালীতে নিজ বাসভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান। অলি আহমদ বলেন, "রাষ্ট্রপতি কাকে চান তা নিয়ে বিভিন্ন সার্ভেতে জনগণ তাদের মতামত প্রদান করেছেন, যেখানে ৬৮ শতাংশ জনগণ তাকে ভোট দিয়েছে।"
তিনি আরও জানান, সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করা না হলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ১১ দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দেশবাসীকে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার আহ্বান জানান তিনি।
এদিকে, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দিতে পারেননি। তবে সংসদ সদস্য হওয়ায় বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট প্রদান করেছেন।