বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম আলোচনায়

বিএনপি রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করবে বুধবার।

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম আলোচনায়

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে বিএনপি রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করবে।

এদিকে, রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনীত করা হয়েছে। নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে। মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভিন্ন তথ্য ছড়াচ্ছে, যার বেশিরভাগই কল্পনাপ্রসূত। রাজনৈতিক অঙ্গনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। তার সঙ্গে ড. আবদুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন এবং নজরুল ইসলাম খানের নামও আলোচনায় রয়েছে।

বিএনপি ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়ন ফরম কিনেছে। কর্নেল অলি আহমদকে প্রার্থী ঘোষণার পর বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে। ৩৫ বছর পর নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মো. জামাল উদ্দিন বলেন, "বিএনপির অভ্যন্তরীণ প্রতিযোগিতা রয়েছে, এবং কর্নেল অলিকে এনে প্রতিযোগিতার মাঠে তুলনা করার সুযোগ তৈরি হয়েছে। আগামী রাজনীতির জন্য এটি একটি মাইলফলক হবে।"

বিশ্লেষকদের আশা, সংসদ সদস্যরা এমন কাউকে রাষ্ট্রপতি নির্বাচন করবেন, যার রাজনৈতিক ত্যাগ ও গ্রহণযোগ্যতা রয়েছে। অধ্যাপক জামাল উদ্দিন আরও বলেন, "একজন রাজনৈতিক, বিদগ্ধ, পরিচ্ছন্ন এবং ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি নির্বাচন হোক, সেটাই জাতির চাওয়া।"

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ত্যাগের ক্ষেত্রেও অনেকেই তাকে এগিয়ে রাখছেন, বিশেষ করে তারেক রহমানের লন্ডনে থাকার সময় এবং বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় দলকে নেতৃত্ব দেয়ার বিষয়টি আলোচনায় এসেছে।

বিজ্ঞাপন