রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলায় অগ্রাধিকার

প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোটগ্রহণের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।

প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলায় অগ্রাধিকার

দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ রোববার ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রথম ধাপে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আখতার আহমেদ আরও জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। তবে অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।

এছাড়া, ইসি ছয় বছর বয়স থেকেই নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন