আগামী সোমবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ও ধাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, কমিশনের একটি সভা অনুষ্ঠিত হবে যেখানে নির্বাচনের বিস্তারিত তথ্য জানানো হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নির্বাচন কবে শুরু হবে এবং কোন ধাপ কবে হবে, তা আগামী সোমবার জানানো হবে।"