ভারতের বেঙ্গালুরুতে আয়োজিত ‘পিপলস ট্রাইব্যুনাল’ কর্মসূচিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফ্রিডম পার্কে অনুষ্ঠিত এই সমাবেশে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠি এবং অভিনেতা প্রকাশ রাজ বক্তব্য রাখেন।
সমাবেশে ধ্রুব রাঠি মঞ্চে ওঠার পর উপস্থিত জনতা তাকে করতালি দিয়ে অভিবাদন জানান। তিনি বিজেপি সরকার এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। রাঠি বলেন, 'আমি ব্যাঙ্গালুরুতে এসেছি, কিন্তু আমার লক্ষ্য সরকার পরিবর্তন করা নয়।'
তিনি পশ্চিমবঙ্গে ভোটার বাদ পড়ার ঘটনা তুলে ধরে বলেন, 'প্রায় ৭০ হাজার মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।' এছাড়া বিহারে ৬৫ লাখ এবং উত্তর প্রদেশে ১৪ লাখ মানুষের ভোটার তালিকায় পরিবর্তনের উদাহরণ দেন।
ধ্রুব রাঠি বলেন, 'ভোট চোর গদ্দি ছোড়' স্লোগান দিয়ে জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। তিনি উপস্থিত জনতাকে দেশভক্ত হিসেবে উল্লেখ করেন এবং যারা জ্ঞানেশ কুমারকে রক্ষা করতে চান তাদেরকে দেশদ্রোহী আখ্যা দেন।
এছাড়া, অভিনেতা প্রকাশ রাজও বক্তব্য রাখেন এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন। তিনি বেঙ্গালুরুর এই সমাবেশকে 'জাস্ট শুরু' বলে অভিহিত করেন।
সমাবেশে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)'র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও উপস্থিত ছিলেন।