আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে অনুষ্ঠিত হবে এসআইআর-বিরোধী বিক্ষোভ। এই বিক্ষোভে অংশগ্রহণ করবেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি এবং প্রবীণ অভিনেতা প্রকাশ রাজ।
ধ্রুব রাঠি এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন এবং সকলকে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি তার ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে বলেন, "আমাদের সকলকে এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে।"
প্রকাশ রাজও একটি ভিডিওতে তার উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে বলেন, "দয়া করে দলে দলে আসুন। ঐশে ঘোষ, নেহা বোরা এবং অন্যান্য তরুণ সংগঠনগুলোও এই সমাবেশে অংশ নেবে।"
তিনি আরও বলেন, "এটি একটি ঐক্যবদ্ধ আন্দোলন, যেখানে কর্ণাটকের বিভিন্ন জেলা থেকে এসআইআর-এর ভুক্তভোগীরা উপস্থিত থাকবেন। আমাদের সকলকে একত্রিত হয়ে এই স্বৈরাচারী এসআইআর-এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।"