বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিমান বাংলাদেশের ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি এয়ারবাসের সঙ্গে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করেছে।

বিমান বাংলাদেশের ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি এয়ারবাসের সঙ্গে

ফ্রান্সভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন করে ১০টি উড়োজাহাজ ক্রয়ের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার (৭ অক্টোবর) রাজধানীর হোটেল রেডিসনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত চুক্তির সময় বলেন, "শুধু বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা বাড়ালেই চলবে না, আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সেবার মান ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে।"

মন্ত্রী এয়ারবাস কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ জানান যে, ২০৩০ সালের মধ্যে চুক্তি অনুযায়ী অন্তত একটি উড়োজাহাজ দ্রুত সরবরাহ করা হোক।

বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছিল। এবার এয়ারবাসের সঙ্গে নতুন করে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হওয়ায় ভবিষ্যতে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে মোট ৩৫টি নতুন বিমান যুক্ত হবে।

বিজ্ঞাপন