মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

রিয়াদগামী সকল ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত।

রিয়াদগামী সকল ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে।

সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ফ্লাইট স্থগিতের এ সিদ্ধান্ত বাংলাদেশ সময় অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, ফ্লাইট স্থগিতের কারণে সম্মানিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে এই পরিস্থিতিতে।

বিজ্ঞাপন