বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকা-রিয়াদ রুটে বিমান ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ঢাকা-রিয়াদ রুটে বিমান ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার কারণে ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সময়সূচি অনুযায়ী, এই রুটের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত চলাচল করবে না।

আজ মঙ্গলবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়াদ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।

তবে, ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনা রুটে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। এ রুটগুলোতে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরব যাতায়াতের সুযোগ পাবেন।

যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন