মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে প্রস্তুতি

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে প্রস্তুতি

সাতক্ষীরা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। বিজিবি জানায়, নিরাপত্তা নিশ্চিতকল্পে সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির মাধ্যমে টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে, যেখানে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে। দিনে ও রাতে মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে যাতে অবৈধ গমনাগমন প্রতিরোধ করা যায়।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, অন্ধকারাচ্ছন্ন এলাকায় সার্চলাইট, থার্মাল ড্রোন ব্যবহার করে টহল দেওয়া হচ্ছে। এছাড়া স্থানীয় জনসাধারণের সহযোগিতায় নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

অন্যদিকে, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় করে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি জানান, যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিজিবির সকল জনবল প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন