মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশ ইন করার চেষ্টা করা হয়েছে। তবে বিজিবির কঠোর নজরদারি ও স্থানীয়দের সহযোগিতায় তাদের ফেরত পাঠানো সম্ভব হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানিয়েছেন, "গত দুই সপ্তাহে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত ৭০ জনের বেশি লোককে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করা হয়েছে। তবে বিজিবির নজরদারি এবং স্থানীয় মানুষের সহায়তায় এসব চেষ্টা ব্যর্থ হয়েছে।"
তিনি আরও জানান, "দুর্গম পাহাড়ি ও বনাঞ্চল ঘেরা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।"
এছাড়া, সীমান্ত এলাকায় নজরদারি কার্যক্রমকে আরও কার্যকর করতে সিসিটিভি ক্যামেরা, ড্রোন এবং নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হয়েছে।