শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

১৮ দিনেও নেভেনি ইনানীতে নলকূপের গর্তে গ্যাসের আগুন

কক্সবাজারের ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, বন্ধের কাজ শুরু করেছে বাপেক্স।

১৮ দিনেও নেভেনি ইনানীতে নলকূপের গর্তে গ্যাসের আগুন

কক্সবাজারের ইনানীতে নলকূপের গর্ত থেকে বের হওয়া গ্যাসের আগুন ১৮ দিন ধরে জ্বলছে। এ অবস্থায় গ্যাসের নির্গমন বন্ধ করতে নলকূপের গর্ত বন্ধের কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

১৪ নভেম্বর শনিবার সকালে পেট্রোবাংলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শেভরন বাংলাদেশের একটি বিশেষজ্ঞ দল গ্যাসকূপটি পরিদর্শন করে। পরিদর্শনের সময় তারা বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন এবং আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেন।

এখন পর্যন্ত ঘটনাস্থলে প্রয়োজনীয় যন্ত্রপাতি আনা হয়েছে। বাপেক্স জানায়, আগুন নেভানোর পর গ্যাসের মজুদ নিয়ে বিশেষজ্ঞ টিম অনুসন্ধান করবে। অনুসন্ধানের ফলাফল অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় নলকূপ স্থাপনের জন্য মাটি খোঁড়ার সময় আগুনের সূত্রপাত ঘটে। এরপর থেকে এই আগুন নিভানোর চেষ্টা চলছে, কিন্তু ১৮ দিনেও তা সফল হয়নি।

বিজ্ঞাপন