সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অনেকেই বজ্রপাতে পাবনায় ৬ জনের মৃত্যু, আহত ৩ বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা, বিপুল ক্ষতি
জাতীয়

কক্সবাজারে ইনানীতে গ্যাসের আগুন নিয়ন্ত্রণে ১৫ দিন লাগতে পারে

কক্সবাজারের ইনানীতে গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫ দিন লাগতে পারে।

কক্সবাজারে ইনানীতে গ্যাসের আগুন নিয়ন্ত্রণে ১৫ দিন লাগতে পারে

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদগীরণের ফলে আগুন ধরে গেছে। গত ২৭ অক্টোবর জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় প্রায় এক হাজার ফুট গভীরে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর দুইজন ভূতত্ত্ববিদ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা কক্সবাজারে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগুন ছড়িয়ে পড়া রোধে আপাতত গ্যাসকে উন্মুক্তভাবে নির্গমনের সুযোগ দেওয়া হচ্ছে। আনুমানিক ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ ক্রমান্বয়ে কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যদি নির্ধারিত সময়ে আগুনের প্রবাহ না কমে, তবে বিশেষজ্ঞ দলের মাধ্যমে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে অগ্নিনির্বাপণসহ গ্যাসের প্রবাহ বন্ধে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হবে।

নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

এদিকে, ঘটনাস্থলের আশপাশে গ্যাসের সম্ভাব্য মজুদ নিরূপণে ভূতাত্ত্বিক জরিপ ও দ্বিমাত্রিক (২ডি) সিসমিক জরিপসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্কতা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন