বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলমান হামলার প্রেক্ষাপটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার কারণে সম্মানিত যাত্রীদের নিরাপত্তার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থগিত ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য বিমানের পক্ষ থেকে জানানো হবে।

এছাড়া, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত এবং বাংলাদেশে ফিরতে পারবেন।

যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন