বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

পুলিশের সহায়তায় জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের হারানো ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের সহায়তায় জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার

বাংলাদেশে সফররত জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করে তার কাছে হস্তান্তর করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে, পুলিশ সদর দফতরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

পুলিশ জানায়, ক্রিল ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে। নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে, দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি পাশের এটিএম বুথে টাকা তুলতে যান এবং ফিরে এসে তার ল্যাপটপ ও ক্যামেরা খুঁজে পাননি।

ল্যাপটপে তার গত ছয় মাসের কার্যক্রমের গুরুত্বপূর্ণ নথি ছিল। হারিয়ে যাওয়া ল্যাপটপের বিষয়ে নাটোর থানায় অভিযোগ জানানোর পর, পুলিশ উদ্ধার অভিযানে নামে। নাটোর সদর থানা, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে একাধিক দল এই অভিযানে অংশগ্রহণ করে।

রোববার (১১ অক্টোবর) রাতে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। ক্রিল ল্যান্ডার বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সফরের ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

বিদেশি পর্যটকের অভিযোগের দ্রুত নিষ্পত্তি ও হারানো ল্যাপটপ উদ্ধার করার জন্য আইজিপি, নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর রহমান এবং সাব-ইন্সপেক্টর মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার প্রদান করেন।

বিজ্ঞাপন