মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

সৌদি আরবে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ

সৌদি আরবে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে।

সৌদি আরবে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ

সৌদি আরবে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিত খোঁজ নিচ্ছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, সৌদি বিমান বন্দরে হামলার পর থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, "আমরা প্রবাসীদের সতর্কতা অবলম্বন করতে এবং নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছি। যেকোনো সমস্যায় দূতাবাসের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।"

আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রম কল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, ভিসা প্রতারণার শিকার এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। "৫২টি এজেন্সির লাইসেন্স বাতিল এবং কয়েকটি সিলগালা করা হয়েছে," তিনি বলেন।

এছাড়া, রিক্রুটিং এজেন্সির পাশাপাশি ট্রাভেল এজেন্সির মাধ্যমে শ্রমিক বিদেশে পাঠানোর বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন মন্ত্রী। আগামী ৪-৫ মাসের মধ্যে এই সেক্টরে দৃশ্যমান পরিবর্তন আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন