প্রবাসীদের যেকোনো ধরনের সমস্যা সমাধানে বিশেষ আদালতের পরিকল্পনা নিয়েছে সরকার। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেসরকারি সংস্থা রামরুর ৩০ বছর উপলক্ষে আয়োজিত সম্মেলনে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, রামরু যদি পাশে থাকতে চায়, তাদের স্বাগত জানানো হবে। তিনি আশা প্রকাশ করেন যে, সব প্রবাসী শ্রমিক একদিন দেশে ফিরে আসবে এবং দেশে অভিবাসী শ্রমিক আনার জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে।