মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

চুয়েটের নবনিযুক্ত উপাচার্য এখনো অবরুদ্ধ, অসুস্থ কয়েকজন

চুয়েটের নবনিযুক্ত উপাচার্য ড. শেখ শরীফুল আলম এখনো অবরুদ্ধ, অসুস্থ কয়েকজন সহকর্মী।

চুয়েটের নবনিযুক্ত উপাচার্য এখনো অবরুদ্ধ, অসুস্থ কয়েকজন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. শেখ শরীফুল আলম এখনও তার কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। গতকাল সোমবার থেকে তিনি এই অবস্থায় আছেন, ফলে তার সঙ্গে থাকা কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তিনি।

ড. আলম জানান, সোমবার দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক ডেকে অসুস্থদের চিকিৎসা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপাচার্যের কার্যালয় এখনও অবরুদ্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা বাইরে অবস্থান করছে। গতকাল রাতভর শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

অবরুদ্ধ অবস্থায় ড. আলম বলেন, বিদ্যুত ও পানি বন্ধ থাকায় তারা বিপর্যয়ের মুখে পড়েছেন। তিনি শিক্ষার্থীদের সাথে আলোচনা করার চেষ্টা করলেও তারা সাড়া দিচ্ছেন না।

এছাড়া, সোমবার দুপুরে হাটহাজারী এলাকায় চুয়েট শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলার ঘটনায় উপাচার্যকে জড়িয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, 'শিক্ষার্থীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আমি কোনো বক্তব্য এখনো পাইনি। যদি তারা কোনো প্রস্তাব করে, তাহলে আমি সেটি বিবেচনা করব।'

হামলার বিষয়ে তিনি বলেন, 'আমি পরিষ্কার বলতে চাই, সারাদিন আমি এই বন্ধ রুমে আটকে আছি। কোথায় মারামারির ঘটনা ঘটেছে, সেটির সাথে আমাকে জড়ানো হচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা। আমি তীব্র ঘৃণা ভরে এটি প্রত্যাখ্যান করি। আমার ২৫ বছরের শিক্ষক জীবনে আমি কখনোই এ ধরনের ন্যাক্কারজন কাজের সাথে জড়িত ছিলাম না।'

বিজ্ঞাপন