শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চুয়েটে উপাচার্য সংকটে শিক্ষার্থীদের পূর্ণ শাটডাউন

চুয়েটে উপাচার্য সংকটের কারণে শিক্ষার্থীরা আবারও পূর্ণ শাটডাউনে গেল।

চুয়েটে উপাচার্য সংকটে শিক্ষার্থীদের পূর্ণ শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আবারও পূর্ণ শাটডাউনে যাচ্ছে। উপাচার্যের বিরুদ্ধে চলমান সংকটের সমাধান না হওয়ায় আজ থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা বুধবার রাতে চুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন। দুই মাসের বেশি সময় ধরে শান্তিপূর্ণ আন্দোলন চললেও স্থায়ী সমাধান না হওয়ায় বৃহস্পতিবার থেকে সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা।

সভা শেষে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। শিক্ষার্থীরা আজ চট্টগ্রামের আইইবি কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান করবেন। এ উপলক্ষে আইইবি চট্টগ্রাম কেন্দ্র সংবাদ সম্মেলনও করবে।

২১ সেপ্টেম্বর উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পর থেকে চুয়েটে অচলাবস্থা চলছে। ২৮ অক্টোবর ক্লাস শুরু হলেও প্রায় এক মাস পর শিক্ষার্থীরা আবারও শাটডাউনে গেলেন।

বিজ্ঞাপন