শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শ্রমমন্ত্রী শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন

শ্রমমন্ত্রী শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন, মজুরি নির্ধারণে সরকারের ভূমিকা তুলে ধরেন।

শ্রমমন্ত্রী শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী শনিবার থেকে তৈরি পোশাক খাতের শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "দেশে এই প্রথম সরকারি দলের কোনো হস্তক্ষেপ ছাড়াই নিরপেক্ষভাবে শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে।"

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রমভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, পোশাকশিল্পকে আরও অনেক দূর এগিয়ে নিতে হবে এবং কোনো চক্রান্তের মাধ্যমে যেন তা বন্ধ না হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন মালিক মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সক্ষমতা অনুযায়ী নিম্নতম মজুরি যতটুকু সম্ভব বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।

মন্ত্রী আরও জানান, শ্রমিক-ঘন অঞ্চলে ছয়টি থেকে সাতটি বিশেষায়িত হাসপাতাল তৈরির জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। তিনি বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়ি ও বাস ভাড়া বাড়ার সংস্কৃতি বন্ধ করার জন্য সরকারের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।

বিজ্ঞাপন