বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকায় বায়ুদূষণ: বিশ্বে চতুর্থ, বাতাসের মান 'অস্বাস্থ্যকর'

ঢাকা বায়ুদূষণে বিশ্বে চতুর্থ, বাতাসের মান 'অস্বাস্থ্যকর'।

ঢাকায় বায়ুদূষণ: বিশ্বে চতুর্থ, বাতাসের মান 'অস্বাস্থ্যকর'

বায়ুমান সূচকে ৫৯৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচক অনুযায়ী, ঢাকার স্কোর ১৭৪, যা শহরটিকে তালিকার চতুর্থ স্থানে স্থান দেয় এবং বাতাসের মান 'অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এদিন, ভারতের কলকাতা ১৮৮ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। একই স্কোর নিয়ে পাকিস্তানের করাচিও তৃতীয় স্থানে অবস্থান করছে। বাহরাইনের মানামা ১৬৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে ধরা হয়, ৫১ থেকে ১০০ হলে ‘সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বিজ্ঞাপন