বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢামেকে হাজতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের মৃত্যু

ঢামেকে হাজতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের মৃত্যু হয়েছে।

ঢামেকে হাজতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢামেকে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হাজতির নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (২৪), তিনি রামপুরা এলাকার মোকলেস শেখের ছেলে। কারারক্ষী মো. আমিনুল ইসলাম জানান, হাজতি মামুন সকালে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

তিনি আরও জানান, হাজতি মামুন কিডনি ও ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন। তবে তিনি কোন মামলায় বন্দি ছিলেন তা জানাতে পারেননি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে হাজতি মামুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন