সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
অপরাধ

রাজধানীতে রাস্তা পার হতে গিয়ে বুলডোজারে পিষ্ট বৃদ্ধার মৃত্যু

রাজধানীর লালবাগে রাস্তা পার হতে গিয়ে বুলডোজারের নিচে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রাজধানীতে রাস্তা পার হতে গিয়ে বুলডোজারে পিষ্ট বৃদ্ধার মৃত্যু

রাজধানীর লালবাগের ঘোড়াপট্টি এলাকায় বৃহস্পতিবার রাতে রাস্তা পার হওয়ার সময় বুলডোজারের নিচে চাপা পড়ে ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। রাত ৮টার দিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান জানান, সন্ধ্যার দিকে ঘটনাস্থলের পাশে তাদের ডিউটি চলছিল। এ সময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।

তিনি বলেন, "রাস্তা পারাপারের সময় বুলডোজারের নিচে চাপা পড়ে ওই বৃদ্ধা গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।"

এসআই আনিছুর রহমান আরও জানান, এ ঘটনায় বুলডোজারটি পুলিশ হেফাজতে রয়েছে। এখনো ওই নারীর পরিচয় জানা যায়নি, তাই সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে তার পরিচয় শনাক্ত করার জন্য।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন