সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
অপরাধ

আদাবরে বিএনপি নেতা হত্যা: তিনজন আটক

আদাবরে ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতা আবুল বাসারকে হত্যা, তিনজন আটক।

আদাবরে বিএনপি নেতা হত্যা: তিনজন আটক

রাজধানীর আদাবরে ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসি বৈঠক চলাকালে বিএনপি নেতা আবুল বাসারকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার নবদয় হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—শোয়েব, আরমান ও নয়ন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় সালিসি বৈঠক চলাকালে আবুল বাসারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়ে বিএনপি নেতা সাদ্দাম হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানায়, ২৯ জুন ব্রাজিলের ফুটবল খেলা দেখার পর ঢোল বাজানোকে কেন্দ্র করে স্থানীয় যুবকদের সঙ্গে বিএনপির সদস্য হাবিবুর রহমানের বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধ মীমাংসার জন্য সালিসি বৈঠক বসে। অভিযোগ রয়েছে, সালিস চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারাল অস্ত্র নিয়ে হামলা চালান।

হামলায় হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও বাসার গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আবুল বাসার মারা যান। নিহত বাসারের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নান্দাইলে। তিনি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে অভিযুক্তদের বক্তব্য এখনও পাওয়া যায়নি। স্থানীয়রা দাবি করেছেন, অভিযুক্তরা এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য।

বিজ্ঞাপন