শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

খুলনায় বিএনপি কর্মী রফিক গাজীকে হত্যার ঘটনায় মামলা হয়নি

খুলনায় বিএনপি কর্মী রফিক গাজীকে হত্যার ঘটনায় মামলা হয়নি, পুলিশ কাউকে আটক করতে পারেনি।

খুলনায় বিএনপি কর্মী রফিক গাজীকে হত্যার ঘটনায় মামলা হয়নি

খুলনায় বিএনপি কর্মী রফিক গাজীকে হত্যা করার একদিন পরেও মামলা রুজু হয়নি। পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, হত্যার কারণ উদঘাটন এবং আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।

শনিবার সকালে নগরীর মাথাভাঙ্গা এলাকার রিভার ভিউ পার্কে রফিক গাজীর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম মনাসহ স্থানীয় বিএনপি নেতারা অংশগ্রহণ করেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে মাথাভাঙ্গা এলাকায় বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিক গাজীকে গুলি করে পালিয়ে যায় এক সন্ত্রাসী। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রিনা বেগম জানান, বেলা ১১টার দিকে রফিক তার বড় ছেলে বেলালকে ডাকতে বাইরে যান। কিছুক্ষণ পর তিনি খবর পান, তার স্বামীকে গুলি করা হয়েছে। ছেলে বেলাল জানায়, তারা বাসায় ফিরছিলেন, এ সময় মোটরসাইকেলে আসা এক ব্যক্তি তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তার বাবা ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

বিজ্ঞাপন