শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

খুলনায় বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, আহত হয়নি কেউ

খুলনায় বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়নি কেউ।

খুলনায় বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, আহত হয়নি কেউ

খুলনা নগরীতে গভীর রাতে বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ২১ নম্বর ওয়ার্ডের পানির ট্যাঙ্কি রোডে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে এই বিস্ফোরণ ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি অফিসটি বন্ধ হওয়ার কিছুক্ষণ পর দুইবার বিকট আওয়াজ শোনা যায়। স্থানীয়রা এসে দেখতে পান ককটেল বিস্ফোরণের আলামত পড়ে আছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তবে রাতের কারণে জনমানব শূন্য থাকায় ককটেল নিক্ষেপকারী দুর্বৃত্তরা কারো নজরে আসেনি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তদন্ত শুরু করেছি। আশপাশের সিসি ক্যামেরা পর্যবেক্ষণের কাজ চলমান রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।'

বিজ্ঞাপন