বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

বিএনপির ব্যর্থতা দেশের জন্য ক্ষতিকর হবে: সারজিস আলম

বিএনপির ব্যর্থতা দেশের জন্য ক্ষতিকর হবে বলে মন্তব্য করেছেন এনসিপির সারজিস আলম।

বিএনপির ব্যর্থতা দেশের জন্য ক্ষতিকর হবে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি–এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন, বিএনপির সমালোচনা করা হলে তারা মনে করে এনসিপি তাদের বিরোধিতা করছে। তিনি সতর্ক করে বলেন, যদি বিএনপি ধীরে ধীরে ব্যর্থতার দিকে এগিয়ে যায়, তবে তা দেশের জন্য ক্ষতিকর হবে।

শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা প্রেসক্লাবে এনসিপির চাঁদপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সারজিস আলম স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সংসদে বা বাইরে লোকদেখানো বক্তব্যের পরিবর্তে বাস্তবিক কাজ করতে হবে। তিনি মন্ত্রীদের নিজেদের দপ্তরের সঠিক তথ্য ও রিপোর্ট সংসদে সঠিকভাবে উপস্থাপন করার তাগিদ দেন।

ওসমান হাদি হত্যার উদাহরণ টেনে তিনি বলেন, মূল হত্যাকারীদের ভারতে গ্রেপ্তার করা হলেও সংসদে শুধুমাত্র তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে, যা অবাস্তব। এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।

সভায় এনসিপির কেন্দ্রীয় নেতা যুগ্ম আহ্বায়ক মো. আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব মো. সালেহ উদ্দিন সিফাত, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন