মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
রাজনীতি

আইনমন্ত্রী: দেশে ৮০ হাজার আইনজীবীর পেশাগত মান নিয়ে সংশয়

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ৮০ হাজার আইনজীবীর পেশাগত মান নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

আইনমন্ত্রী: দেশে ৮০ হাজার আইনজীবীর পেশাগত মান নিয়ে সংশয়

দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী জানান, নতুন আইনজীবীদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এ ঘাটতি পূরণে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে এবং আইনজীবীদের প্রশিক্ষণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সুপ্রিম কোর্টে প্রায় ১৮ হাজার আইনজীবী রয়েছেন, কিন্তু তাদের মধ্যে ভালো আইনজীবী কতজন, তা জানার কোনো উপায় নেই। এটি একটি তিক্ত বাস্তবতা।

নতুন আইনজীবীদের উদ্দেশে তিনি আরো বলেন, পেশাটিকে শুধু অর্থ উপার্জনের মানদণ্ডে মূল্যায়ন করা উচিত নয়। অর্থের পেছনে না ছুটে পেশাদারিত্ব অর্জনের দিকে মনোযোগ দিতে হবে।

বিজ্ঞাপন