বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ ১ ডিসেম্বর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এ সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী এ তথ্য জানান। তিনি বলেন, মাসব্যাপী কর্মসূচির মধ্যে ১ ডিসেম্বর উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ৩ ডিসেম্বর জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মসূচি, ৫ ডিসেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া, ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ পতন দিবস পালন, ৭ ডিসেম্বর জাতীয়তাবাদী যুবদলের কর্মসূচি, ৮ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি, ৯ ডিসেম্বর মহিলা দলের কর্মসূচি এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হবে।
১২ ডিসেম্বর কৃষক দলের কর্মসূচি, ১৩ ডিসেম্বর আলোচনা সভা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং ১৫ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন, ১৭ ডিসেম্বর বিজয় র্যালি, ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সমাবেশ, ২০ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি, ২১ ডিসেম্বর যুবদলের কর্মসূচি এবং ২২ ডিসেম্বর ছাত্রদলের কর্মসূচি অনুষ্ঠিত হবে।
২৩ ডিসেম্বর তাঁতী দল, মৎস্যজীবী দল, উলামা দল ও জাসাসের কর্মসূচি, ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মসূচি, ২৬ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা, ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা, ২৮ ডিসেম্বর নাগরিক শোকসভা এবং ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হবে।