রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত
রাজনীতি

ইউপি নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় শুরু

ইসির সঙ্গে রাজনৈতিক দলের মতবিনিময় শুরু, ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে।

ইউপি নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় শুরু

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে। আজ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। টানা তিন দিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করার পরিকল্পনা রয়েছে ইসির।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে সংলাপের সূচনা হয়। সকাল থেকেই রাজনৈতিক দলের নেতারা একে একে নির্বাচন ভবনে উপস্থিত হন। সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, "সব পক্ষের সহযোগিতা ছাড়া ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়।"

তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে অংশীজনদের সহায়তা প্রয়োজন। সিইসি আরও জানান, "নির্বাচনে যত রকম চ্যালেঞ্জই আসুক, তা সবাই মিলে মোকাবিলা করতে হবে।"

প্রথম দিনের সংলাপে জামায়াত ও জাতীয় পার্টির কোনো প্রতিনিধি অংশ নেননি। জামায়াতে ইসলামী এককভাবে নয়, বরং জোটগতভাবে তাদের আমন্ত্রণ জানাতে ইসির কাছে চিঠি দিয়েছে। তবে এনসিপি ও এবি পার্টির মধ্যে এ বিষয়ে মতভেদ রয়েছে।

আগামীকাল বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দল এবং মঙ্গলবার এনসিপিসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। নির্বাচন কমিশন পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করবে, যার প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন